সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

নব নিযুক্ত সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলমের সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমি ১১ ডিসেম্বর বান্দরবনের রোয়াংছড়ি থেকে সন্দ্বীপ বদলি হই নির্বাচন কমিশনারের আদেশে এবং গতকাল ১২ ডিসেম্বর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করি।

তিনি আরও জানান, আমি কুমিল্লায় জম্ম গ্রহণ করি এবং ৩৪তম বিসিএস ক্যাডারের মাধ্যমে চাকুরী জীবন শুরু করি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সৎ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন, কোনো দলের জন্য নয়। আমরা কিংবা আপনারা কোনো দলকে জেতাতে বা কারও প্রচারণা করতে আসিনি, আমাদের জন্য সবাই সমান। নির্দিষ্ট দল আপনার পছন্দ থাকতে পারে, সেটি লেখনির মাধ্যমে পরিচয় বহন করা যাবে না বলে মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সহ-সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য আবদুর রহমান ইমন, মাহমুদুল হাসান, ও ফসিউল আলম জিসান প্রমুখ।