মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানব বন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. আলী আশরাফ নান্নু’র সভাপতিত্বে আজ রবিবার সকাল দশটা কুড়ি মিনিটে শহরের আইনজীবী ভবনের সম্মূখে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড জসিমউদদীন মৃধা, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,মহানগর কৃষক দলের সভাপতি এড. মামুনুর রশীদ মামুন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমূখ উপস্থিত ছিলেন।