সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু

 

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আতোয়ার হোসেন (৪২) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে।

(০১ডিসেম্বর) শুক্রবার বিকাল ৬টার সময় উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় ওই অটো চালক তার অটো ভ্যানটি মোড় ঘোরানোর সময় দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটো চালক ট্রাকের চাপা পরে।

আতোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতোয়ার কালিয়ান পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে।

সখীপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেই ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে এবং লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।