রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়নের ৭ নাম্বর পোষ্টের জায়গা রক্ষণাবেক্ষণের সুযোগে নিজেই দখলের চেষ্টা করেছে স্থানীয় লেন্সন চাকমা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা গুলোতে বিজিবি এবং ভিডিপি পোষ্ট তৈরী করা হয়। যে সব পোষ্ট গুলো এখনো বিভিন্ন অভিযানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
বর্তমানে কিছু অসাধু লোক নামে বেনামে পোষ্টের জায়গা গুলো দখল করার চেষ্টা করে যাচ্ছে।
এই বিষয়ে গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তে মাথা বিজিবি ক্যাম্পের ৭নাম্বার পোষ্টের জায়গার পাশে থাকা লেন্সন চাকমা বলেন, বিজিবির সাথে কথা বলে এই জাগাতে চাষাবাদ করে যাচ্ছি আমি। জায়গাটির মালিক সে নিজে না বলেও জানায় লেন্সন চাকমা। তিনি বলেন, জায়গাটির রক্ষণাবেক্ষণ হিসেবে আমি চাষাবাদ করে যাচ্ছি। এই জায়গা আমার নামের নয় আমি মালিকও নয়। আমি জানি এখানে বিজিবির ৭নাম্বার পোষ্ট ছিলো।
কিন্তু জায়গা বিক্রেতা আব্বাস আলীকে জিজ্ঞেসবাদ করলে তিনি বলেন, আমি জায়গা বিক্রি করিনি। আমিও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপিতে চাকরী করেছি,সেই সুবাধে এই পোষ্টে আমরাও ডিউটি করেছি। আমি একজনকে এমনিতেই চাষাবাদ করতে বলেছি।
এদিকে স্থানীয় হেডম্যান এবং জনসাধারণ বলেন, ১৯৮৪ থেকে উক্ত জায়গায় বিজিবির ৭ নাম্বার পোষ্ট হিসেবে সকলে চিনেন এবং জানে। কিন্তু বর্তমানে অসাধু লোকজন বিভিন্ন স্থানে ক্যাম্পের জায়গা গুলো দখলের পায়তারা করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেকিম মেম্বার বলেন, আমি নিজেই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলাম, আমরা এই ৭নাম্বার পোষ্টে ডিউটি করেছি। এই জায়গায় বিভিন্ন জন এসে মালিকানা দাবী করে।