উলিপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

হাইব্রিড ধানের বীজ দুই কেজি করে ৪ হাজার ৮’শ জনকে এবং উফশী ধানের বীজ পাঁচ কেজি করে ৭ হাজার ১’শ জনকে ধানের বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

উক্ত বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম এর উপ-পরিচালক আলী রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সকার, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, কৃষিবিদ মো. মুকিত বিন লিয়াকত ও সাইদুল হক বাচ্চু প্রমূখ।