নান্দাইলে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনাজ নাজনীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির,সরকারী শহিদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল,আলম ফরাজী, আরএন শ্যামা, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নাসিম, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদ প্রমুখ।

সভায় সরকারী নিদের্শনা মোতাবেক মহান বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।