উলিপুরে ইএসডিও-সীডস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের উলিপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন সীডস কর্মসূচীর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন মন্টু। ইএসডিও এর উলিপুর উপজেলা কো-অর্ডিনেটর বিভাংশু মোহন রায় এর সঞ্চালনায় প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান।

এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি অফিসার মো: মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মো: সইফুর রহমান মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আবু ইসলাম, উপজেলা প্রানীসম্পদ অফিসার মো: জুয়েল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সকিনা বেগমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিবিও প্রতিনিধি, সিএসপি, সংলাপ ফোরামের কিশোরী এবং সীডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

ইএসডিও সীডস প্রকল্পের কার্যক্রম এর প্রশংসা করে অতিথিরা প্রকল্পটির কার্যক্রম পুনরায় চলমান রাখার আহ্বান জানান।ভবিষ্যতে প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করারও আহবান জানিয়েছেন বক্তারা।