আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদের প্রতি সম্মান রেখে ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহাসচিব। তিনি বলেন, রওশন এরশাদ এখনও মনোনয়ন নেননি। তবে তার প্রতি সম্মান রেখে ময়মনসিংহ-৪ আসন শূন্য রাখা হয়েছে। তবে ২ থেকে ৩টি আসনে প্রার্থী পাওয়া যায়নি। বাকিগুলো সিদ্ধান্ত নিতে পারিনি। দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিম কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনায় বাছাই শেষে বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।