চীনের শানজি প্রদেশে একটি কয়লা কোম্পানির ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় চারতলা ওই ভবনে আগুন লাগে। ওই সময় পাশের ভবন দিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
যুক্তরাষ্ট্রে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শিল্পখাতে যেসব সুপ্ত ঝুঁকি রয়েছে সেগুলো তদন্তের নির্দেশ দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগামাধ্যম উইবোতে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ওই ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছিল।
চীনের যে প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে দেশটি সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে থাকে।
সূত্র: বিবিসি