ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়, ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (বাংলাদেশ অপারেশনস) সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (বাংলাদেশ অপারেশনস) সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেয়া হয়েছে।