ফরিদপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়ক ট্রাক চাপায় মোহাম্মদ তামিম নামে (১২) এক কিশোরের মৃত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোল ডাঙ্গির পদ্মার চর হাই স্কুলের সামনে গ্যাস সিলেন্ডার ভর্তি মিনি ট্রাক চাপায় মো তামিম (১২), পিতা রকমান শেখ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখিত ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।