মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের বৈজ্ঞানিক প্রজেক্ট, নতুন ব্যবসার ধরণ এবং প্রযুক্তির মাধ্যমে ব্যবসার ধরণ প্রদর্শন ও উপস্থাপন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)–এর অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) দিনব্যাপী Startup, Science Project and Innovation Idea Showcasing Program শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন, আলোকদিয়া বিএনপি সভাপতি রেজাউল করিম বাবুল, মধুপুর উপজেলায় যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ফকির প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।