গাজীপুরে সাংবাদিক সবুজের জন্মদিন উদযাপন

গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক ‘ঘটনার আড়ালে’র নিজস্ব প্রতিবেদক মো. সবুজের জন্মদিন আজ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সকালে গাজীপুর প্রেসক্লাবে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সবুজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সহকর্মীরা জানান, মো. সবুজ একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে আঞ্চলিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জন্মদিনে কৃতজ্ঞতা জানিয়ে মো. সবুজ বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই তাঁর লক্ষ্য। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।