রেলওয়ের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আজ মঙ্গলবার রেলভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে রেলওয়ের সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় রেলওয়ের সেবার মান বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং যাত্রীবান্ধব রেলব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে রেলওয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।