এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ ইটভাটায়

গাইবান্ধা প্রতিনিধি: গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হঠাৎ একটি এয়ার অ্যাম্বুলেন্স গাইবান্ধা-সাদুল্লাপুরের ফুট মিয়ার ইটভাটায় অবতরণ করে। ঢাকা থেকে উড়াল দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি রংপুর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে। তবে অবতরণের ২০ মিনিট পরই এটি রংপুরের উদ্দেশে ইটভাটা ত্যাগ করে। এ সময় আকাশ খারাপের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলে। এদিকে, এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের খবর ছড়িয়ে পড়লে তা একনজর দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। স্থানীয় বাসিন্দা রাশেদ মিয়া ও আমিনুল ইসলাম জানান, হঠাৎ সাদা ও নীল রংয়ের এয়ার অ্যাম্বুলেন্সটি ইটভাটায় অবতরণ করে। আকাশ খারাপ হওয়ায় এটি অবতরণ করে বলে জানান পাইলট।