মৌলভীবাজারে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহাদাত হোসাইন, মৌলভীবাজার: ১৬ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ, সংসদ সদস্য, মৌলভীবাজার -৩, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মল্লিকা দে, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার, মো. ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা , কামাল হোসেন, চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ, মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।