খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে আজ পদযাত্রা করবে বিএনপি।
শনিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি ও অন্য দলগুলো। শনিবারও (১৯ আগস্ট) সারাদেশে পদযাত্রা করার ঘোষণা আছে বিএনপির।
এমএইচএফ