বোট থেকে পরে যুবক নিখোঁজ

মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হয়েছে মাছ ধরা।  এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছ ধরতে যাওয়ার পথে মধ্যসাগরে বোট থেকে পরে মোহাম্মদ টিটু নামের এক মৎস্য শ্রমিক নিখোঁজ রয়েছে।  রোববার দিবাগত রাত ১টার দিকে বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।

জানা যায় নিখোঁজ টিটু আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার কালু চৌকিদারের ছেলে।  তার ২টি ছেলে সন্তান রয়েছে।

একই বোটে থাকা রুবেল নামের আরেক জেলে বলেন, হঠাৎ সাগরে পানির লার (উত্তাল) বেড়ে গেলে বোটের নড়াচড়াতে টিটু সাগরে পড়ে যায়।  এসময় আমরা সাগরে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ কাইসার মাতুব্বর বলেন, বিষয়টি আমি শুনেছি,  স্থানীয়রা উদ্ধারকাজ চলমান রেখেছে।  তবে এখোনো সন্ধান পাওয়া যায়নি।