ডেইলি আর্কাইভ

August 30, 2026

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ অনেকে

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হিমালয় অঞ্চল। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৯১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি। নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় সড়ক, সেতু ও…

জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে তুরস্কের কড়া পদক্ষেপ

তুরস্ক চলতি সপ্তাহে কৃষ্ণ সাগরে একটি তুর্কি জাহাজ এবং প্রথম জাহাজটিকে টেনে নেয়ার জন্য আসা দ্বিতীয় একটি জাহাজের ওপর হামলার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এএফপিকে জানায়, হামলাগুলো বুধবার ও বৃহস্পতিবার ঘটেছে। মন্ত্রণালয় এক…

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের যেসব বিষয়ে সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত বাংলাদেশী প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনাগুলো অনুসরণ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।…

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করেশ্রীমঙ্গল থেকেঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা। অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে…

মেসির তাণ্ডবে মন্ট্রিলকে উড়িয়ে দিল মায়ামি

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের স্বাদ পেল ইন্টার মায়ামি। আর সেই জয়টাও এলো লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচে একাই চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি। টানা পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ের পর…

হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা

ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি…

৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলে ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) দুপুরে ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা…

‘হরমুজে তেল পরিবহন স্বাভাবিক’, যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ তেহরানের

হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে চলছে-যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় রুটে তেল চলাচলের যে চিত্র যুক্তরাষ্ট্র তুলে ধরছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ…

গুমের বিচারে ধীরগতি, বাড়ছে স্বজনদের হতাশা

পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। বাবা আর ফিরে আসবেন না। শৈশব পেরিয়ে যৌবনে পা দিয়েছেন, তবুও এই সত্য মানতে নারাজ মন। এখনও আশায় থাকেন, কোনো এক মধ্যরাতে কলিংবেল বেজে উঠবে, দরজায় কড়া নাড়বেন নিখোঁজ প্রিয়মুখ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনেরা জানান, পাঁচই আগস্টের পরে আমরা মনে করেছিলাম, আমার ভাই ইফতেখার…

পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল…