পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরনগরী তারাপীঠের চারতলা একটি হোটেলের নিচতলায় আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি