ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে ৪৮ ঘণ্টার হরতাল, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ উত্তরাঞ্চলের মানুষের জন্য সুবিধাজনক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে । মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আগামী রোববার (২৬ জুলাই) থেকে এ কর্মসূচির আওতায় ঢাকা–-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে অবরোধ পালন করা হবে। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল বলেন, স¤প্রতি প্রকাশিত গেজেটে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে পুরোনো ফটিকছড়ি উপজেলার কাছাকাছি পশ্চিম ভুজপুর মৌজায় নির্ধারণ করায় উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহায় পাবেন না। কিন্তু দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তিন ইউনিয়নের বাসিন্দারা সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এ দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে কর্মসূচির আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন। দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আয়োজকেরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন পরিষদের আহŸায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন ও মো. কবির, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন।