বায়েজিদ বোস্তামী এলাকায় আটটি মামলার ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২১ জুলাই) থানার বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষররিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা সূত্রে পুলিশ জানতে পারে, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালী ও সদরঘাট থানার আটটি মামলার পলাতক আসামি আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা আটটি মামলার মধ্যে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পাঁচটি মামলায় আদালত তাকে মোট ১৩ বছরের কারাদÐ দেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।