চট্টগ্রামে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ১৪ ঘণ্টা পর
চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় খোলা ড্রেনে রিকশা উল্টে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর আজ সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে প্রবল স্রোতের মধ্যে একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেলে শিশুটি…