চবি ভিসির পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর অগে উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কে এম নূর আহমদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতা প্রতিরোধ না করায় এবং…

আত্মগোপনে চসিক মেয়র 

শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে এখনো পর্যন্ত কার্যালয়ে যাননি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বন্ধ রয়েছে তাঁর মোবাইল ফোনও। এমনকি মেয়র কোথায় অবস্থান করছেন কিংবা কবে নাগাদ অফিস শুরু করবেন তার তথ্যও জানা নেই চসিক কর্মকর্তাদের। তাঁরা নিয়মিত অফিস করলেও…

ট্রাফিকের দায়িত্ব পালনকারী দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

রোটারী ক্লাব গ্রেটার চিটাগং এর উদ্যোগে এবং এম কে ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রবিবার (১১ আগস্ট) নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব গ্রেটার চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে…

৭ দিনের আল্টিমেটাম দিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

অন্যান্য বাহিনীর মতো সকল ধরনের সুযোগ সুবিধাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম স্টেশনে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে পূবাঞ্চল নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে সাদা পোশাকে অর্ধ শতাধিক রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা এ সংবাদ…

চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুপ্রবেশ

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, জয় হয়েছে সত্য ও ন্যায়ের। বাতাসে যখন স্বাধীনতার সুবাস, যখন শত শত শিক্ষার্থীর আত্মাহুতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা শুরু হয়েছে তখন কিছু সুযোগসন্ধানী দুর্বৃত্ত শিক্ষার্থীদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে…

নিজ ক্যাম্পাসেই অবাঞ্ছিত চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আবু তাহেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১১ আগষ্ট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ…

চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে ভুয়া সমন্বয়ক শরীফ আটক

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ থেকে মো. তানভীর শরীফ (২৮) নামে একজনকে আটক করে শিক্ষার্থীরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে । গতকাল শনিবার নগরীর নিউমার্কেট মোড়ে এই ভুয়া সমন্বয়ককে আটক করা হয়। আটক মো. তানভীর শরীফ নিজেকে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেন। তিনি…

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন-নবী খোকনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির কাঁচের জানালা, দরজা, সিসিটিভি ক্যামেরা, পানির মোটর, সোলার প্যানেল ভাঙচুর করে নিয়ে যায়।…

চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্টের পদত্যাগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির সকল সদস্যবৃন্দ এবং তিনটি আবাসিক হলের হল প্রভোস্ট পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুরে প্রক্টর ও হল প্রভোস্টদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। তিনি…

চুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্র ও শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও…