সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোরী হত্যার নিন্দা : সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোরী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সাইফুদ্দিন মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশের জন্য ভারত যেমন গুরুত্বপূর্ণ, ভারতের জন্যও বাংলাদেশ…

টেকনাফের বদি এখন চট্টগ্রাম কারাগারে

সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে কড়া পুলিশি পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়। বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের…

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সচেতন আজীবন সদস্যদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালের আজীবন সদস্য হাজী হোসেন আহমেদের সভাপতিত্বে ও ফজলুল করিম মুন্নার সঞ্চালনায়…

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ…

অনিয়ম তদন্তে আসছেন এলজিডি মহাপরিচালক

দুর্নীতি-অনিয়মের কারণে বারেবারে সংবাদের শিরোনাম হওয়া ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রকল্পে দুর্নীতি, নথি…

চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্সের ঘোষণায় বিদেশি মদ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একটি কনটেইনার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এতে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা করেছে সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড নামে নারায়ণগঞ্জের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট…

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত দেশ- মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ একটি নতুন রূপে স্বাধীনতা পেয়েছে। দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে মুক্ত নিঃশ্বাস নেয়ার পরিবেশ। ছাত্র জনতার দুর্বার…

চট্টগ্রামে জমা পড়েছে ৬০১ বৈধ অস্ত্র

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম নগরী ও জেলায় ৭৩২টি আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছিল। সেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। চট্টগ্রামে নির্দিষ্ট সময়ের মধ্যে ৬০১টি আগ্নেয়াস্ত্র জমা পড়লেও এখনও জমা পড়েনি ১৩১টি। এখন পর্যন্ত যারা…

পাকিস্থানের মাটিতে বাংলাদেশের থাবা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাস। দেশের পালাবদল শেষে এবার ক্রিকেট মাঠেও ইতিহাস গড়লো বাংলার টাইগাররা। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিলো এবার। পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্থানকেই হোয়াইটওয়াশ করলো…

ষোলশহরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ফের পদচারণা

জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দ্বারা সরকার পতন হওয়ার পরে আবারো সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকা। সরকার পতন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ফের রাস্তায় নেমেছে চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট এবং হয়রানিসহ সব ধরনের অন্যায় রুখে দিতে। ৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টা থেকে…