চট্টগ্রামে আরও এক মামলা, গ্রেপ্তার ২৭
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার অভিযোগে নগরীর আকবরশাহ থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে নগরীর ১৬টি থানায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ১৯টি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২৭ জনকে। সবমিলিয়ে গত ১১ দিনে গ্রেপ্তার করা হয়েছে মোট ৪৭৬ জনকে।…