চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাতগড় নয়া পাড়ায় পুকুরে পানিতে ডুবে মো. রাইয়ান দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুন ) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। শিশু রাইয়ান ওই এলাকার আরফাত হোসেনের পুত্র ও স্থানীয় ইউপি মেম্বার তৈয়ব উল্লার নাতিন।
শিশুটির চাচা মিজানুর রহমান জানান, সকলের অগোচরে খেলাচ্ছলে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় শিশু রাইয়ান। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।