ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী দিল কারিতাস

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের চট্টগ্রাম অঞ্চলের এফসিসিপি প্রকল্পের গঠিত কার্যকরি দলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ মে) এক প্রস্তুতি সভার মাধ্যমে রায়পুর ইউনিয়নের ১৩৫ কার্যকরি দলের সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট, লাইফ জ্যকেট, ইউনিফর্ম, হেলমেট, ৯টি মেগাফোন, বিতরণ করা হয়।

এ সময় রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের, আনোয়ারা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপপি) সহকারী পরিচালক নজরুল ইসলাম, মাঠ কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।