কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ভোর ৪ টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি হলেন, বি-বাড়ীয়া নাসিরনগর এলাকার মরণ মিয়ার স্ত্রী যমুনা বেগম (৩৫)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামালায় এ কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, হাজতি যমুনা বেগমকে গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। তিনি মাদকদ্রব্য আইনের একটি মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ১০৭০/২৩। এখানে আসার পর গত ৬ মে তার শারীরিক অবস্থান অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

তিনি আরও জানান, মারা যাওয়া যমুনা বেগমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।