শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে যেসব দেশ

শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ।  দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা নামলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিশ্বের বিভিন্ন দেশে।  পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে এই ৮ টি দেশ।

অপরদিকে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়।  মূলত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ শাওয়াল মাসের চাঁদের দিকে নজর রাখছে।  যারা বৃহস্পতিবার চাঁদ দেখতে পাননি তারা ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।