চট্টগ্রাম নগরীতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ডিসিহিল সংলগ্ন ফ্যামিলি মার্ট নামের দোকানে খাদ্যপণ্য হিসেবে কেওড়া জল ও গোলাপ জল বিক্রি, অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী ও খাদ্যদ্রব্য বিক্রি এবং রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অন্যদিকে, চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত চেরাগী হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, উৎপাদন, রান্না ও পরিবেশন করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে হোটেল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।