সিএমপির ৬ থানার ওসি রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় থানার ওসি রদবদল হয়েছে। তাদের মধ্যে দুইজনের থানা পরিবর্তন হয়েছে আর চারটিতে নতুন ওসি পদায়ন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ বদলির আদেশ দেন সিএমপির সহকারী কমিশনার।আদেশে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় এবং খুলশী থানার ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে।
এছাড়া কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানা, সিটিএসবির মোহাম্মদ আব্দুর রহিমকে খুলশী থানায়, একরাম উল্লাহকে সদরঘাট থানায় এবং গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে জানান সিএমপির সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ।