অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন।
এসময় তিনি বলেন,ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।