‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ প্রতিপাদ্যে এবার কৃতি শিক্ষার্থীর সম্মাননা লাভ করেছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী নুমায়ের মিজান আমির। সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এ সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
কৃতি শিক্ষার্থী নুমায়ের মিজান আমির বলেন, এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আবেগাপ্লæত। আমাদের পিএইচপি ফ্যামিলিকে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেলের শিক্ষার্থী।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘ও’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন, বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং ‘এ’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এখানে যারা আছেন আমি আশা করি আপনাদের অর্জন হবে বিশ্বব্যাপী। আপনারা দেশের নাম অনেক উজ্জ্বল করবেন।
অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র সিইও ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি অ্যাডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও নুমায়ের মিজান আমিরের পিতা আমির হোসেন সোহেল ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের বাবা-মা, পরিবার, শিক্ষক, বন্ধুরা উপস্থিত ছিলেন।