রাঙামাটির কাপ্তাইয়ে খোলা সেফটিক ট্যাংকে পড়ে তুলসী নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে|
গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ওয়াসা ইউনিয়নের শীলছড়ি এলাকায় বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে| নিহত তুলসী ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে|
ওয়াসা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, সেফটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল তাই শিশুটি অসাবধানতাবশত সেখানে পড়ে যায়| স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনাটি দুঃখজনক|
বিষয়টির তদন্ত চলছে|