টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশে। এর প্রভাব পড়েছে রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন নিচু এলাকায়। এসব সড়কেও পানি জমে থাকায় যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যান চলাচলেসতর্কতা করলগুলশান ট্রাফিক পুলিশ।
রোববার (১২ জুলাই) ফেসবুক দেয়া এক পোস্টে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।
পোস্টে ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এসময় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সহযোগিতায় দ্রুতযান চলাচল স্বাভাবিক হবে।