কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় শুক্রবার (১০ জুলাই) রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকানো প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।