মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে এইচ এস সি পরীক্ষার্থী (২০২৬ ব্যাচের) বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২০ জুন শনিবার সকালে জাঙ্গিপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে আলোচনা সভায় উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ লোকনুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ -৩ মহাদেবপুর -বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা। প্রভাষক সোহেল রানা তুহিন এবং মাহবুল আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান ও সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ , শিক্ষার্থীদের মধ্যে সোহাগ, রাতুল ,মারুফ, হানিফ ,নাজাত প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আতিকুর রহমান। উল্লেখ্য যে ,এর আগে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের নির্মিত প্রধান ফটক এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। কলেজের অনুষ্ঠান শেষে অনুরুপ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপজেলা সদরের নাটশাল কারি কারিগরি কলেজের উদ্দেশ্যে রওনা হন।