আহত খুদে ফুটবলার “সোহাদার” পাশে “ফজলুল হক মিলন”

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের,পাকুড়িয়া গ্রামের কৃতি শিক্ষার্থী সোহাদার শারীরিক অবস্থা দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নিউরো সায়েন্স হাসপাতালে ছুটে যান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এমপি
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোহাদা। গতকাল সোমবার খেলা শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হলে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে দ্রুত হাসপাতালে উপস্থিত হন সংসদ সদস্য। এ সময় ফজলুল হক মিলন চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোহাদার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সর্বসময় সোহাদার পাশে থাকা প্রত্যয় ব্যাক্ত করেন ।