বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের মধ্যে খেলাঘরের খাতা-পেন্সিল বিতরণ

বন্যার পানি নেমে গেছে রেখে গেছে দুর্দশা, এখন খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি দরকার পুনর্বাসন।

খেলাঘর, মৌলভীবাজার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদেরকে খাতা-পেন্সিল বিতরণ কার্যক্রম হাতে নেয়। মৌলভীবাজার জেলার কামারচাক ইউনিয়নের নয়টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসায় প্রায় দুই হাজার খাতা পেন্সিল বিতরণ করা হয়।


খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে উক্ত কার্যক্রমে সহযোগিতা করেন খেলাঘর সিলেট জেলা কমিটি, খেলাঘর সুনামগঞ্জ জেলা কমিটি, সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশন, মৌলভীবাজার এবং ‘আমাদের মুসলিম কোয়ার্টার’।
১৮ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর ২০২৪ এই দুইদিন বন্যা উপদ্রুত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খাতা-পেন্সিল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাদাৎ হোসাইন ,
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী, সহ সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ উদ্দিন শিরুল, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল। বিতরণ অনুষ্ঠানের আয়োজক উত্তরণ খেলাঘর আসরের সভাপতি অপরাজিতা রায়, সাধারণ সম্পাদক রোনালদো ধর, সম্পাদক অনন্যা ভট্টাচার্য,
শাম্মীর হাবীব রবীন, ওয়ালিউর রহমান অলিদ আর সালাম আহমদ জিতু, মাহবুবা শাহানা ও রুসেন আহমদ।


২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসাইন , সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশনের সভাপতি ইফতেখার আহমদ, প্রবাসী সমাজসেবক জুয়েল উদ্দীন।
অশেষ ধন্যবাদ প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দের প্রতি, তারা আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা খাতা- পেন্সিল সংগ্রহে আর্থিক সহযোগিতা করেছেন।