ঈদগাঁওতে চিংড়ি ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

কক্সবাজারের ঈদগাঁওতে চিংড়ি ঘের থেকে নাছির উদ্দীন (৫৯)  নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খান বীচস্থ চিংড়ি ঘের দিয়ে চলাচলের সময় লাশটি পথচারীদের চোখে পড়ে। বিষয়টি  ঈদগাঁও থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রন্জন চাকমা বলেন, চিংড়ি ঘের থেকে নাছির উদ্দীন নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ী রামু উপজেলার গর্জনিয়া।  সে মৃগী রোগী ছিল,যার কারণে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তিনি আরো বলেন,  লোকটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার সৈয়দ নূরের বাড়িতে  কাজ করে আসচ্ছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।