দিনাজপুরের বিরামপুরে মিনি পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে একজন পথচারি নিহত হয়েছে। আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী ( ৭০) বিরামপুরের টাটকপুরের মৃত ইছাহাক আলীর ছেলে।
বিরামপুর থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গৃহ পালিত গবাদি পশুকে খাওয়ানোর জন্য সকাল সাড়ে ৬ টার দিকে ঘাস কাটতে যাচ্ছিল হোসেন আলী। রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিকআপটি। পরে মারা যায় হোসেন আলী। লাশ উদ্ধারসহ এব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। ঘাতক মিনি পিকআপটি চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছেন তারা।