ঠিকাদার প্রকৌশলী যোগসাজশ, রায়গঞ্জে গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
জানাযায় উপজেলার ধানঘড়া ইউপি তেলিজানা গ্রামের তেলিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় গাইড ওয়াল নির্মাণের জন্য ৩ লাখ ৯৪ হাজার ৫ শত ৭০ টাকা বরাদ্দ হয়। টেন্ডারের মাধ্যমে দায়িত্ব পাপ্ত ঠিকাদার মেসার্স জিন্নাহ এন্টারপ্রাইজ কাজ শুরু করে। এলাকাবাসির অভিযোগের পেক্ষিতে সরজমিনে গিয়ে ঘটনাস্থলে  দেখা যায় গাইড ওয়াল নির্মাণে সি সি ডালাই তিন ইঞ্চির স্থলে দেড় ইঞ্চি দেয়া হয়েছে। প্রসস্থ ১৫ ইঞ্চি  এবং ১০ ইঞ্চি ওয়ালটি অনিয়মের মধ্যে দিয়ে ১৮  ইঞ্চির হাইট এর স্থলে ১২ ইঞ্চি করে নির্মাণ করা হয়। স্থানীয় বাসিন্দা এনামুল, ইমরান,বুলবুল সহ অনেকেই প্রতিবেদককে বলেন ঠিকাদার মোঃ জিন্নাহ কাজের সিডিউল না মেনে প্রকৌশলীকে ম্যানেজ করে তার নিজের ইচ্ছা মত কাজ করছে।
এবিষয়ে এলাকাবাসি সিডিউল অনুযায়ী কাজ বুঝে নিতে চাইলে ঠিকাদারের পক্ষ থেকে চাঁদা দাবির মামলার হুমকি প্রদান করা হয়। কাজের অনিয়মের বিষয়ে দায়িত্ব প্রাপ্ত এস ও কালামের সাথে মোবাইল ফোনে যোগ করা হলে তিনি বলেন  আগামি কাল ঘটনা স্থল পরিদর্শন করা হবে কাজে ত্রুটি থাকলে তা সমাধান করা হবে।
উপজেলা প্রকৌশলী আব্দুল লথিব এর সাথে মোবাইল ফোন যোগাযোগ করা হলে তার ফোনটি রিসিভ হয়নি ।