চুয়াডাঙ্গায় নানা আয়োজনে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 বাংলাদেশের জনপ্রিয় প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২১ পেরিয়ে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ জুন-২০২৪) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসকাবে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান,বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যাপক মো: শাজাহান আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন,দৈনিক অবজারভারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আবুল হাসেম,২১ শে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান,চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের জেলা শাখার যুব প্রধান শাহীন আলী,বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভি বিভিন্ন সফল অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নন্দিত একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। মিডিয়া একটি শক্তিশালী সংগঠন। অনুষ্ঠানের সকলেই এনটিভির সাফল্য কামনা করেন।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।