বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন করলেন।
গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ আইন-১৯৯৮(১৯৯৮সনের ২৪নং আইন এর ধারা ১৮মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথির মধ্যে বক্তব্যে রাখেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু,বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান,ভাইস-চেয়ারম্যান রাসেল হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান আজমিন নাহার,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) বদরুদ্দোজা টিপু,মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারসহ মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ্-ই-আলম বাচ্চুর দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা পরিষদ এর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রশংসা ও তার দীর্ঘায়ু কামনাসহ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানও মহিলা ভাইস-চেয়ারম্যানদের অগ্রনীভূমি কা পালন এবং স্হানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের পাশে থেকে এলাকার উন্নয়নে তাকে সহযোগিতা করার আহবান জানান। ##