বাঁশখালী নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহন

বাঁশখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান হোছাইন মোহাম্মদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নুরীমন আক্তার নুরী। আজ (৩ জুলাই) চট্টগ্রাম  সার্কিট হাউজ মিলনায়তনে শপথ গ্রহন করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। শপথ গ্রহন শেষে সার্কিট হাউজে লবিতে উপস্থিত সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল সহ অনেক শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। পর পরই তিনি বাঁশখালীর উদ্দেশ্যে রওয়ানা দেন। বাঁশখালীর প্রবেশদ্বার তৈলারদ্বীপ সেতুতে অপেক্ষমান সাধারন জনগন, কর্মী অনুসারীরা তাহাকে বরণ করে কয়েক শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা সদরে পর্যন্ত পৌঁছে দেন।  তিনি পৌরসভা কার্যালয়ে এসে পৌরমেয়র এসএম তোফাইল বিন হোসাইন সহ কাউন্সিলরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।