চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরে বার আউলিয়া নগরে তিনটি প্রকল্পে সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ জুন ) বিকালে সড়কের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
রাজানগর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন রানা এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এম.আবু জাফার তালুকদার,রাজানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু তৈয়ব তালুকদার,
সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য এরশাদুর রহমান
,দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বারেক,
যুবলীগের নেতা খোকন,সাবেক ছাত্রনেতা বর্তমান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোরশেদ আলমসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
পরে দোয়া ও মোনাজাত করেন বার আউলিয়ানগর জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম খান আল কাদেরী।