শেরপুরে সিএনজি চাপায় শিশু নিহত, আহত ৪

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামে ২৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোঃ রমজান আলী (৪) নামে এক শিশু অজ্ঞাতনামা দ্রুত গামী সিএনজি’র চাপায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
নিহত রমজান আলী সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মোঃ মাসুদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মোঃ মাসুদুর রহমানের শিশু ছেলে মোঃ রমজান আলী বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির সম্মুখ শেরপুর-কামারেরচর সড়কের রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা দ্রুতগামী সিএনজি তাকে চাপা দিয়ে চলে যায় এবং সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত শিশু রমজান আলীর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি করে। এঘটনায় নিহত শিশুটির বাবা মাসুদুর রহমান বিনা ময়নাতদন্তে তার ছেলে রমজান আলীর লাশ দাফনের জন্য আবেদন করেছেন।
এব্যাপারে শেরপুর সদর থানার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।