সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্তীর বিশেষ উপহার বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে ৩য় ও ৪র্থ পর্বের গরীব ও মেধাবী ৪৩ শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩৪২ জনকে শিক্ষা উপবৃত্তি’র অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম প্রমুখ।