দিনাজপুরের ফুলবাড়ীতে প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার হওয়া মধ্য বয়সি নারীর লাশের পরিচয় নিশ্চিত হতে পরেছে ফুলবাড়ী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।
উদ্ধার লাশ সন্ধ্যা রাণীর (৪০)। সে হিন্দু ধর্মাবলম্বী পরিবারের ঘোড়াঘাটের ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নুরপুর রানীগঞ্জের মৃত অনিলের স্ত্রী।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাতনামা নারীর মৃতদেহের পরিচয় জানা গেছে। মৃত মহিলার নাম- সন্ধ্যা রাণী। তারবয়স অনুমান ৪০ থেকে ৪২ বছর। তার স্বামীর নাম মৃত অনিল। সে ঘোড়াঘাটের ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নূরপুর, রাণীগঞ্জের বাসিন্দা।
আজ বৃহস্পতবার দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী পৌরসভার স্টেশন রোডের পোস্ট অফিসের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে ওি ন নারীর লাশ উদ্ধার করছিলেন তারা। সারাদিনের চেষ্টায় তার পরিচয় সনাক্ত হয়েছে। কিছুটা মানষিক ভারসাম্যহীন বলে ধারনা করছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের ডান চোখে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। গেল রাতের কোন এক সময়ে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।